সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পলাশ-ইভানার রাজকীয় লুকের রহস্য জানা গেল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার রাজকীয় সাজের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জমকালো ঐতিহ্যবাহী পোশাকে তাদের এই সম্রাট-সম্রাজ্ঞী লুক নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। অবশেষে জানা গেল তাদের এই রহস্যময় লুকের আসল কারণ।

এর আগে পারসা ইভানা তার পেজে রাজকীয় সাজের ছবি শেয়ার করার পর থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা ধারণা করেছিলেন এটি হয়তো নতুন কোনো নাটক বা সিনেমার দৃশ্য। তবে অভিনেতা জিয়াউল হক পলাশের সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে। জানা গেছে, কোনো নাটক বা চলচ্চিত্র নয়, একটি জুসের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের মুহূর্ত ছিল সেগুলো।

পলাশের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ইনডোর সেটে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে চিত্রায়িত হচ্ছে বিজ্ঞাপনটি। সেখানে পলাশ ও ইভানাকে রাজকীয় ঢঙে ক্যামেরাবন্দি করা হয়েছে। তাদের ঘিরে থাকা লাইট, ক্যামেরা এবং শুটিং ইউনিটের উপস্থিতিও দেখা যায়।

সম্প্রতিই প্রচারিত হয় সেই বিজ্ঞাপনটি; আর ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই জনপ্রিয় জুটির নতুন লুক দেখে নেটিজেনরা বরাবরের মতোই প্রশংসা করেছে।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পলাশ ও ইভানা জুটি। নতুন এই বিজ্ঞাপনচিত্রটিতে তাদেরকে নতুন লুকে দেখায় বর্তমানে আলোচনায় তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পলাশ-ইভানার রাজকীয় লুকের রহস্য জানা গেল

আপডেট সময় ০৮:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫