জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জুড়ী ও বড়লেখা উপজেলায় আগমন ও ১১ দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আজ রোববার (২৮ জুন) সন্ধ্যা ছয় ঘটিকার সময় বড়লেখা জেলা পরিষদ অডিটরিয়ামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, কুলাউড়া উপজেলা আহবায়ক ফারুক উদ্দিন আহমদ,জুড়ী উপজেলা আহবায়ক আঃ কুদ্দুস সাচ্চু, কন্টেনকিয়েটর নুরুজ্জামান কাফি, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তামিম আহমদ, বড়লেখা উপজেলা এনসিপর আহবায়ক আবুল কালাম আজাদ, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এমাদুর ইসলাম এমাদ, নায়েব আমির ফয়সাল আহমদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আঃ সামাদ, সাবেক পৌর শাখার সভাপতি খিজির আহমেদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সোহেলসহ উপজেলা ও পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















