ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

‘কান্তারা’ বিতর্কে রণবীরের পাশে গুলশান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে

বহুল আলোচিত সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এই ছবিকে কেন্দ্র করে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’ (IFFI 2025)-এর মঞ্চে কান্তারা ছবির অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয় নকল করতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।

তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে দাঁড়িয়েছেন ছবিটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করা অভিনেতা গুলশান দেবাইয়া। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইফি ২০২৫-এর মঞ্চে ঋষভ শেঠির উপস্থিতিতেই কান্তারা ছবির সেই আইকনিক ‘দৈব’ অবতারের অভিনয় নকল করেন রণবীর।

কথা প্রসঙ্গে পবিত্র ‘দৈব’ সত্তাকে ভুলবশত ‘ভূত’ বলে সম্বোধন করেন তিনি। রণবীর বলেন, ‘আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।’

ঋষভ শেঠি তাকে এমনটি করতে বারণ করলেও রণবীর রসিকতা চালিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই একে ‘অসংবেদনশীল’ এবং ‘সংস্কৃতির প্রতি অসম্মান’ বলে অভিহিত করেন। যদিও বিতর্ক বাড়ার পরপরই রণবীর সিং তার এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন এবং জানান, তিনি কেবল একজন অভিনেতার প্রতি মুগ্ধতা থেকেই এটি করেছিলেন, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

গুলশানের সমর্থন সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন গুলশান দেবাইয়া। তিনি বলেন, ‘মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।’

তার কথায়, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

‘কান্তারা’ বিতর্কে রণবীরের পাশে গুলশান

আপডেট সময় ১২:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫