ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

প্রেক্ষাগৃহে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

কলকাতার রূপালি পর্দায় বড়দিন মানেই নতুন ছবির মেলা। এই উৎসবকে ঘিরে প্রতি বছরই টলিউডের বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক।

কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে পোস্টার লাগানোর পরও শো পায়নি দেবের এই ছবি। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, হলের বাইরে ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছে।

কিন্তু প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে দেব সেই হলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা (ব্লার) করে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব লিখেছেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে। কেউ বলেছে মাফিয়া, তো কেউ মেগাস্টার। অথচ দেখুন, সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি। কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে। প্রতিটি বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবেই।’

মূলত চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সে সময় অভিযোগ উঠেছিল, ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন।

সেই সূত্র ধরেই তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন অনেকে। কিন্তু বড়দিনে এসে দেখা গেল উল্টো চিত্র। নিজের ছবি শো না পাওয়ায় সেই ‘মাফিয়া’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব। তিনি নাম না নিলেও তার এই কটাক্ষ যে হল মালিক ও পরিবেশকদের দিকে, তা স্পষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

প্রেক্ষাগৃহে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’

আপডেট সময় ০৯:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫