নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফার্ম বাজার এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে জামাল শাহ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায়, গতকাল (২৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল অনুমান ১০ টার দিকে ফার্ম বাজারের পাশে উর্বর ধানী কৃষি জমি এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় অভিযান পরিচালিত হয়। কোনো প্রকার অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর (৭)ক ধারা লঙ্ঘন করা অপরাধে অভিযুক্ত করে উপজেলা বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকিরের পুত্র জামাল শাহ কে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। দুই ট্রাক্টর মাটি জব্দ করা হয়, যা নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে।
মোঃ সফিকুল ইসলাম নাহিদ, হবিগঞ্জ 

























