ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

১৬ বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

বছর শেষের মুখে টালিপাড়ায় ফের সম্পর্কের ভাঙন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর। স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর নিজেই জানিয়েছেন শ্রীনন্দা। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীনন্দা জানান, তাদের এই সিদ্ধান্ত হঠাৎ নয়।

প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা মুম্বাইয়ে সংসার পাতেন। কাজের সূত্রে কলকাতা ও মুম্বাই নিয়মিত যাতায়াত ছিল শ্রীনন্দার। তবে কয়েক মাস ধরে সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। ফলে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল।

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিয়ে শ্রীনন্দা লিখেন, ‘এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। অনেকেই হয়তো বিষয়টি আগেই আঁচ করেছিলেন, তবে প্রকাশ্যে আসতে আমাদের সময় লেগেছে। জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না- সেই বাস্তবতাকে আমরা মেনে নিয়েছি।’

তিনি আরও লিখেন, ‘এই বিচ্ছেদ আমাদের দু’জনের কাছেই মানসিক শান্তি এনে দিয়েছে। সিদ্ধান্তটি কঠিন হলেও ভেবেচিন্তে নেওয়া। এ নিয়ে আলোচনা হবেই। তবে সবার কাছে অনুরোধ- আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হোক।’

শ্রীনন্দা উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে দেখা কয়েক সেকেন্ডের ছবি বা ভিডিও কোনও সম্পর্কের সম্পূর্ণ গল্প তুলে ধরে না। অনলাইনে ধরা পড়া মুহূর্তের আড়ালে বাস্তব জীবন অনেক বেশি জটিল ও গভীর-সেই সত্যটা বোঝা জরুরি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে শ্রীনন্দা শঙ্কর দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। বিচ্ছেদের পরও নিজের কাজে মনোযোগী থাকতে চান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

১৬ বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী

আপডেট সময় ০৯:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫