সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ১১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ৭৬ জন। আগামী ২৮ ডিসেম্বর এসব শিক্ষার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

রোববার (২১ ডিসেম্বর) কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ১১৫ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের তালিকা রোল নম্বরের ক্রম অনুযায়ী প্রকাশ করা হয়েছে, এটি মেধাক্রম নয়। তালিকাভুক্ত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ ও স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রমাণিত প্রার্থীদের মধ্য থেকেই চূড়ান্তভাবে এএফএমসিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫