ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শুটিংয়ে পেটের পেশি ছিঁড়ে গুরুতর আহত ইমরান হাশমি, অস্ত্রোপচারের পরেই ফিরলেন সেটে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

২০২৫ সালটি বলিউডের জন্য সুখ-দুঃখের এক অদ্ভুত মিশেল হয়ে দাঁড়িয়েছে। একদিকে ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি পেয়েছে, অন্যদিকে ধর্মেন্দ্র ও আসরানির মতো কিংবদন্তি নক্ষত্রদের হারিয়েছে মায়ানগরী। বছর শেষের আগে সেই বিষাদের তালিকায় যুক্ত হলো একের পর এক দুর্ঘটনার খবর। নোরা ফাতেহির সড়ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শুটিং সেটে গুরুতর আহত হলেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমী।

জানা গেছে, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ সিনেমার শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি উঁচু জায়গা থেকে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পেটের পেশি ছিঁড়ে যায় অভিনেতার। এতে তার শরীরের ভেতরে রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) শুরু হয়। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।

তবে অবাক করা বিষয় হলো, অস্ত্রোপচারের ধকল সামলে ওঠার আগেই পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করেছেন ইমরান। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও প্রযোজকের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তিনি বিশ্রাম নেননি। পেটে ব্যান্ডেজ পেঁচিয়েই তিনি আবারও শুটিং স্পটে ফিরেছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে অসুস্থ অবস্থাতেও কাজ করতে দেখা গেছে। ইমরান জানিয়েছেন, শুটিংয়ের পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শ মেনে নিজের সর্বোচ্চ যত্ন নেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, এর আগে গত রবিবার সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। পরপর দুই তারকার দুর্ঘটনার খবরে বলিউডপাড়ায় এবং ভক্তদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ভক্তরা প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শুটিংয়ে পেটের পেশি ছিঁড়ে গুরুতর আহত ইমরান হাশমি, অস্ত্রোপচারের পরেই ফিরলেন সেটে

আপডেট সময় ০৮:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫