ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন

‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতী সিং ফের মা হয়েছেন। তবে দ্বিতীয় সন্তানের আগমনের মুহূর্তটি ভারতীর জন্য মোটেও সহজ ছিল না। মা হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে সেই ভয়ংকর ও আবেগঘন স্মৃতির কথা শেয়ার করেছেন তিনি, যা শুনে ভক্তদের চোখেও জল এসেছে।

ভারতী জানান, প্রসবের ঠিক আগের মুহূর্তগুলো ছিল চরম উদ্বেগের। এর আগে গুঞ্জন উঠেছিল যে কোনো একটি শ্যুটিং সেটে ভারতীর ‘ওয়াটার ব্রেক’ হয়েছিল। তবে সেই ভুল ধারণা ভেঙে ভারতী জানান, ঘটনাটি ঘটেছিল তার নিজের বাড়িতেই।

সেই ভোরের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতী বলেন, ‘তখন ভোর ৬টা বাজে। হঠাৎ বুঝতে পারলাম আমার সব পোশাক ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিছানার চাদরও ভিজে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং রীতিমতো কাঁপছিলাম। সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করি। তিনি জানান, আমার ‘ওয়াটার ব্রেক’ হয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।’

ভারতী আরও জানান, আগের রাত থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু ঠিক কী হতে যাচ্ছে তা বুঝতে পারেননি। একাকী সেই অনুভূতি ও অজানা আতঙ্ক তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

হাসপাতালে নেওয়ার সময় ভারতীর পাশে ছিলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া এবং বড় ছেলে লক্ষ্য। হর্ষ জানান, প্রথম সন্তানের জন্মের সময় ভারতীকে প্রায় ৮-১০ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। এবার অস্ত্রোপচারের (সি-সেকশন) মাধ্যমে পৃথিবীর আলো দেখে তাদের দ্বিতীয় সন্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা

‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’

আপডেট সময় ০৭:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫