ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

ছবি- সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইভ্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ জনতা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে আটক করে। মূলত ওই ঘটনার জের ধরেই ভিসা কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত এলো।

এর আগে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত ১৭ ডিসেম্বর দুপুরের পর ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক এবং ১৮ ডিসেম্বর রাজশাহী ও খুলনার ভিসা সেন্টারও সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে একদিন পরেই সেগুলো পুনরায় চালু করা হয়। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে ‘অনির্দিষ্টকালের’ কথা বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৪:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫