ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১,৩২৪ রোগী; মেঝেতেও চিকিৎসা কমলনগরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, টিনের চাল কেটে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাতক্ষীরার সাংবাদিক সমাজ। এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে মহান বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রথম আলোসহ মূলধারার গণমাধ্যমগুলো প্রশংসনীয় ভূমিকা রেখেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার যেখানে এই পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, সেখানে আজ স্বাধীন দেশে একটি উগ্রবাদী গোষ্ঠী মব (Mob) তৈরি করে গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগ করছে। এটি দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত।’’

বক্তারা সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘‘সাংবাদিকদের হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে, গণমাধ্যমে আগুন দেওয়া হচ্ছে, অথচ সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে কেবল বিবৃতি দিয়েই দায় সারছে। ২৪-এর গণঅভ্যুত্থান কোনো অরাজকতার জন্য হয়নি, হয়েছিল একটি নিরাপদ ও মতপ্রকাশের স্বাধীন বাংলাদেশের জন্য।’’

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, ‘‘শহীদ শরিফ ওসমান হাদি কখনোই অগ্নিসংযোগ বা ভাঙচুরের রাজনীতি সমর্থন করতেন না। অথচ তার মৃত্যুর খবরকে পুঁজি করে একটি গোষ্ঠী গণমাধ্যমে হামলা চালাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার যেমন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছিল, বর্তমানের এই উগ্র গোষ্ঠীও একই পথে হাঁটছে।’’

সমাবেশ থেকে অবিলম্বে খুলনার ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক হত্যার বিচার এবং গণমাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলী ও মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫