ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

গোপনে ঢাকায় দুটি কনসার্ট আতিফ আসলামের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

গত এক মাসে নিরাপত্তার অজুহাতে একের পর এক বিদেশি শিল্পীর কনসার্ট বাতিল হয়েছে ঢাকায়। পাকিস্তানের আজমত আলী, ভারতের আনুভ জেইন থেকে শুরু করে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ বা ‘কাবিশ’- কেউই মঞ্চে উঠতে পারেননি। সবশেষ এই তালিকায় যোগ হয়েছিল আতিফ আসলামের নাম। কিন্তু গত ১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজিত বিশাল এক কনসার্টে গাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই আয়োজন বাতিল ঘোষণা করা হয়। আতিফ আসলাম নিজেও সেই কনসার্টটি বাতিল হয়েছে বলে নিশ্চিত করেন।

সবাই যখন ধরে নিয়েছেন, আতিফ আসলাম নিরাশ হয়ে ঢাকায় আর আসছেন না, তখনই সামাজিক মাধ্যমে তার পারফরম্যান্সের একের পর এক ভিডিও ক্লিপ, ছবি ভাইরাল হতে শুরু করে। জানা যায়, পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি তিনি। ঢাকায় এসেছেন তিনি, পর্দার আড়ালে সেরে নিচ্ছেন একের পর এক ‘প্রাইভেট’ বা ব্যক্তিগত শো।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পস্ট-ক্লিপগুলো থেকে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার আভিজাত গুলশান ক্লাবে একটি বিশেষ ইনডোর শো-তে পারফর্ম করেন আতিফ আসলাম। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের সেই আয়োজনের কোনো পাবলিক ঘোষণা না থাকলেও অনুষ্ঠান শেষে নেটিজেনদের কল্যাণে ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে; সেখানে তাকে তার জনপ্রিয় গানগুলো গাইতে দেখা যায়।

এরপর আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ক্যাম্পাসে পারফর্ম করার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কনসার্টে আতিফের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী মিনার রহমান ও প্রীতম হাসানও অংশ নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যালামনাই ছাড়া বাইরের কেউ সেখানে প্রবেশের সুযোগ পাননি। এমনকি নিরাপত্তা ও ভিড় এড়াতে আতিফের অংশগ্রহণের বিষয়টি অনেকটা গোপনই রাখা হয়েছিল।

কেন এই গোপনীয়তা? নেপথ্যে আসল কারণ কী?
পাবলিক কনসার্ট বাতিল হলেও প্রাইভেট শো কেন চলছে? সাধারণ নেটিজেনদের মনে এই প্রশ্ন উঁকি দিলেও সচেতন মহলের ব্যাখ্যা ভিন্ন। তারা মনে করছে, সাধারণত বড় পাবলিক কনসার্টের ক্ষেত্রে বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সেজন্য পরিস্থিতি বিবেচনায় এ ধরনের বড় জনসমাগম এডিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা

গোপনে ঢাকায় দুটি কনসার্ট আতিফ আসলামের

আপডেট সময় ০৮:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫