ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

সম্প্রতি ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে পড়া ভিড় আর ধস্তাধস্তির মধ্যে তাকে পোশাক নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন থেকে শুরু করে শিল্পীরাও।

ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কবলে পড়েন নিধি। ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে চলে আসে, ছোঁয়ার চেষ্টা করে। ভিডিওতে আরও দেখা যায়, চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন এই অভিনেত্রী।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক ধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’

চিন্ময়ীর এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; অনেকে তার সাহসিকতার প্রশংসা করলেও কেউ কেউ সব পুরুষকে ঢালাওভাবে দোষারোপ করার সমালোচনা করেছেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫