ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

‘রুনা ম্যামকে যখনই দেখি ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার এক পোস্টে জানিয়েছেন, ছোটবেলায় সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে রেকর্ড করা রুনা লায়লার গানের অনুষ্ঠানের ভিডিও ক্যাসেট তিনি নিয়মিত দেখতেন।

নাবিলা লেখেন, ‘সেই তিন-চার বছরের নাবিলার পছন্দের তালিকায় ছিল শিল্পী আমি শিল্পী আর বন্ধু তিন দিন এই গানটি। একবার এক আন্টির বাসায় ভিসিআরে বন্ধু তিন দিন এই গানটি রিওয়াইন্ড করে করে কতো হাজার বার যে শুনছিলাম আর নাচছিলাম একপর্যায়ে ভিসিআর গরম হয়ে যায় অনেকক্ষণ চলার কারণে। তাই আন্টিটা বাধ্য হয়ে ভিসিআর বন্ধ করে দেয়।’

ভিসিআর বন্ধ হয়ে যাওয়ায় ছোটবেলার সেই চরম মুহূর্তের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তারপর আমার সেই কী কান্না! আমি ‘বন্ধু তিন দিন’ গান শুনতে পারছিলাম না তাই একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না! রুনা ম্যামকে যখনই দেখি আমার ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে যায়।’

কিংবদন্তী এই শিল্পীর প্রশংসা করে নাবিলা শেষে লিখেছেন, ‘একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা আছেন। গতকাল তার সরাসরি গান শুনেছি এবং তার কণ্ঠে এখনও কী অসাধারণ রেঞ্জ আছে! আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‘রুনা ম্যামকে যখনই দেখি ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়’

আপডেট সময় ০৯:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫