ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মিস ইউনিভার্সের লড়াইয়ে বেশ ধকল গেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার। থাইল্যান্ডে চার সপ্তাহের লম্বা সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি; দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কতটা চ্যালেঞ্জিংয়ের ছিল সেই মঞ্চ- সেই অভিজ্ঞতা শোনালেন এবার।

প্রতিযোগিতার মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে থাকাটা নিয়ে তিনি সন্তুষ্ট মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, যা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পড়তে চাই না। কারণ আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্য কনটেস্ট্যান্টদের থেকে একটু শর্ট ছিলাম, আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’

এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে যায় মিথিলার। বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।’ এদিকে কিছুদিন আগে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েবফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত- এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে পুরো গল্পটি আবর্তিত হয়। মিথিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা

আপডেট সময় ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫