সংবাদ শিরোনাম ::
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিক সিলগালা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সিএন্ডবি চৌরাস্তায় অবস্থিত ক্লিনিকটিতে এই অভিযান চালায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অভিযোগের ভিত্তিতে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক পরিদর্শন করি। বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ায় ক্লিনিকের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের শওকত মোল্যার সন্তানসম্ভবা স্ত্রী সুমি খানমকে গত শনিবার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর রোগী সুমির ফুফাতো ভাই সিভিল সার্জন নড়াইল বরাবর লিখিত অভিযোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিক সিলগালা

আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫