ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাজাখস্তান থেকে ফিরে ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন নিশো

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

কাজাখস্তানের কঠিন আবহাওয়া, দুর্গম লোকেশন আর শারীরিক ঝুঁকি- সবকিছু পেরিয়ে ‘দম’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করেছেন আফরান নিশো। দেশে ফিরে ভক্তদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি শেয়ার করলেন সেই ভয়াবহ অভিজ্ঞতা।

‘দম’ সিনেমার শুটিংয়ের প্রথম লট সম্পন্ন হয়েছে কাজাখাস্তানে। শুরুতে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদলে যায়। ছবির পরিচালক রেদওয়ান রনি ও পুরো টিম টানা কয়েকদিন শুটিং করে গত ৬ ডিসেম্বর দেশে ফেরেন।

এরপর ৮ ডিসেম্বর নিজের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে নিশো জানান সেই কষ্টসাধ্য যাত্রার গল্প। তীব্র ঠান্ডা, টাইট শিডিউলের চাপ; সব মিলিয়ে শুটিং যেন ছিল অভিনেতার কাছে যুদ্ধ।

নিশো বলেন, ‘দম–এর মতো সিনেমার দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমরা চাই ভালো গল্প, ভালো কাজ।’ এই সিনেমার শুটিংয়ে কাজাখস্তানে হাত-পা ও কেটেছে অভিনেতার; তবুও শুটিং থামেনি। অভিনেতার কথায়, ‘শুটিংয়ের সময় হাত কাটবে, পা কাটবে— এসব ভাবলে কাজই করা যেত না। ১০ মিনিট বিরতিই মানে পুরো দিনের শিডিউল ফেল করা ছিল। তাই যাই হোক, চালিয়ে যেতে হয়েছে।’

আবহাওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কাজাখস্তানে দুপুর দুইটার পর সূর্যের আলো থাকে না। তাই সকাল থেকেই দৌড়াতে হয়েছে। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু গর্বের বিষয়; একটাও অতিরিক্ত দিন লাগেনি।’

তবে, ছবির গল্প বা নির্মাণ নিয়ে বিস্তারিত জানাননি নির্মাতা বা শিল্পীরা। তবে নিশোর ইঙ্গিত—বাংলাদেশি মূলধারার সিনেমায় এমন নির্মাণশৈলী আগে হয়নি। এই সিনেমায় আফরান নিশো ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী; নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘দম’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাজাখস্তান থেকে ফিরে ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন নিশো

আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫