ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন নতুন রূপে, নতুন ঝলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার দর্শকরা দেখবেন এক ‘ভিন্ন অপু বিশ্বাস’-কে। তিনি নিশ্চিত, বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন দর্শকদের মুগ্ধ করবে।

অপু বিশ্বাস বলেন, ‘এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা, আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন। বিগত দিনে অনেক সিনেমার ক্ষেত্রে হয়তোবা একজন আর্টিস্ট সব সময় ভালোটা উপস্থাপন করে। কিন্তু আজকের আমার এই ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে পাবেন।’

এই পরিবর্তনের পেছনের কথা বলতে গিয়ে অপু জানান, ‘জিমে সময় দিচ্ছি, এ বিষয়টা দর্শকদের চোখে পড়েছে। আর কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা শেষ করে হলে গেলেই দর্শক বুঝতে পারবেন। আসলে আমি এই ‘দুর্বার’ সিনেমা নিয়ে এটুকু বলতে চাই, আসলেই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।’

নিজের বর্তমান টিমের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এইবারের যে টিমটা আমি পেয়েছি, লাইক টিম পাইনি, একটা পরিবার পেয়েছি।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’

আপডেট সময় ০৯:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫