ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা : কেয়া পায়েল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই তারকা।

কেয়া পায়েল জানান, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। তার মতে, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই স্বাধীনতা অপরিহার্য। বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে রাখঢাক না করে তিনি জানান, জীবনের এত বড় সিদ্ধান্ত তিনি গোপনে নিতে নারাজ।

কেয়া পায়েল বলেন, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক। সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা।’

হবু শ্বশুরবাড়ির কাছেও তার একটি বিশেষ প্রত্যাশা রয়েছে। অভিনেত্রী চান, যে পরিবারে তার বিয়ে হবে তারা যেন তাকে মন থেকে আপন করে নেয়। তিনি নিজেও তাদের আপন করে নেবেন।

এই প্রসঙ্গে কেয়া পায়েল আরও বলেন, ‘এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা : কেয়া পায়েল

আপডেট সময় ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫