ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সুখবর পেলেন শাকিব-বুবলী

তপু খানের পরিচালনায় প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলী। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। 

খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতার ছবি ‘লিডার আমিই বাংলাদেশে’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যদেরও বেশ উপভোগ্য মনে হয়েছে।

গল্পে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। হয়তো দর্শকদের কাছেও ভালো লাগবে। নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের।’

পরিচালক তপু জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। তারাই সব কিছু দেখাশোনা করছে। উল্লেখ্য, এই ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সুখবর পেলেন শাকিব-বুবলী

আপডেট সময় ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২