ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের পুরো আসর খেলতে পারবেন না যে ৫ ক্রিকেটার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য নিলামে নাম লিখিয়েছেন মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। এর মধ্যে পাঁচজন ক্রিকেটার এবারের আসরে পুরো সময় খেলতে পারবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন আইপিএল কতৃপক্ষকে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মতে এই পাঁচ জনের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার। তিনি ৬৫ শতাংশ ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)।

এ ছাড়া উইলিয়াম সাদারল্যান্ড ৮০ শতাংশ, নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ৯৫ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ২০ শতাংশ ও অস্ট্রেলিয়ার জশ ইংলিস ২৫ শতাংশ ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন।

আইপিএলের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তমূল্য রয়েছেন ইংলিশ। আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১১ ম্যাচে ২৭৮ রান করেছিলেন ইংলিস। গ্রুপ পর্বের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলে দলকে পয়েন্ট টেবিলের দুইয়ে তুলেছিলেন এই মারকুটে ব্যাটার।

অ্যাগারের ভিত্তিমূল্যও দুই কোটি রুপি, তবে তিনি কখনো আইপিএলে খেলেননি—ঠিক যেমন সাদারল্যান্ড, যার ভিত্তিমূল্য এক কোটি। নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী অ্যাডাম মিলনে আইপিএলে খেললেও গত তিন মৌসুমে কোনো দল তাকে নেয়নি; এবার তার ভিত্তিমূল্যও দুই কোটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইপিএলের পুরো আসর খেলতে পারবেন না যে ৫ ক্রিকেটার

আপডেট সময় ০৩:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫