ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ
চাঁদা–বাণিজ্য, হুমকি ও কর্তৃপক্ষের নীরবতা

রংপুর শহরের সিটি কর্পোরেশন এলাকার ভিতরে ৯ অবৈধ ইটভাটা

  • রাকিবুল হাসান
  • আপডেট সময় ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে আইন অমান্য করে চলমান অন্তত ৯টি ইটভাটা নিয়ে তীব্র অভিযোগ উঠেছে। সরকারের স্পষ্ট প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশন এলাকায় ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সংশ্লিষ্ট সমিতির প্রভাবশালী কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে এসব ভাটা চালিয়ে যাচ্ছে—এমনটাই অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, ভাটাগুলো বৈধ–অবৈধ নির্বিশেষে ভাটা–প্রতি ৫০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়, যা থেকে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, কৃষি বিভাগ, বিভিন্ন স্থানীয় ও রাজনৈতিক সংগঠনের কিছু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করা হয় বলে দাবি করেছেন একাধিক ভাটা–মালিক।
এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন—
সমিতির সভাপতি মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল কাফী দুদু মিয়া এবং সাধারণ সম্পাদক এম আজিজুল ইসলাম।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা যায়, বৈধতার আড়ালে হাইকোর্ট রিটের অজুহাত দেখিয়ে মহানগর এলাকার অন্তত ৯টি ইটভাটা ব্যবসা চালিয়ে যাচ্ছে কোন কিছুর তোয়াক্কা না করে।
এর মধ্যে আছে—মেসার্স এস টি আর ব্রিকস, স্বত্বাধিকারী: তরিকুল ইসলাম দিনার, আলম অ্যান্ড ব্রিকস ,স্বত্বাধিকারী: মোঃ আনারুল আলম,জনতা ব্রিকস, স্বত্বাধিকারী: শহিদুল ইসলাম ভাটা মালিক সমিতির নেতা।
রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় মোট ১৮১টি ইটভাটা থাকলেও লাইসেন্সপ্রাপ্ত মাত্র ৩৭টি—বাকি সবই অনিয়মের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
হারাগাছ এলাকার একজন ভাটা–মালিক আনারুল আলমের বক্তব্য অনুযায়ী, জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর “তার কিছুই করতে পারবে না।” সামঞ্জস্যপূর্ণ বক্তব্য পাওয়া গেছে কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল কাফী দুদু মিয়া ও সাধারণ সম্পাদক এম আজিজুল ইসলামের কাছ থেকেও।
তবে তারা চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন—“সমিতির উন্নয়নের জন্য বছরে মাত্র ১০ হাজার টাকা নেওয়া হয়”।
এসব অবৈধ ভাটা থেকে নির্গত ধোঁয়া ও দূষণে রংপুর জেলার বিস্তীর্ণ কৃষিজমির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে কৃষকদের কাছ থেকে। বিশেষজ্ঞরা জানান, কয়লা পোড়ানোর ধোঁয়ায় থাকা সালফার–নাইট্রোজেন যৌগ, ব্ল্যাক কার্বন ও ভারী ধাতু মাটির উর্বরতা নষ্ট করে,ফসলের বৃদ্ধি ব্যাহত করে,শ্বাসতন্ত্রের রোগ বাড়ায়,শিশু ও বয়স্কদের ফুসফুসঝুঁকি বাড়ায়,আশেপাশের গাছপালা শুকিয়ে ফেলে। এছাড়াও মাটির উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করায় এ অঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে ‘ঘুষ না দিলে অভিযান’, আর ‘ম্যানেজমেন্ট ঠিক থাকলে নিরবতা’—এমন দ্বৈত আচরণ বহু বছর ধরে চলছে। বিশেষত বদরগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিস্তার সবচেয়ে বেশি।
রংপুরে কর্মরত পরিবেশ অধিদপ্তরের উপ–পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার বলেন, ইটভাটা নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা আইনত দণ্ডনীয়। আমরা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। যদি কেউ প্রভাব দেখিয়ে বা অবৈধভাবে ভাটা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ–ঝুঁকি সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। আমরা ডিসি মহোদয় বরাবর অভিযান পরিচালনা করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি।
তবে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রসঙ্গে জানতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সচেতন মহলের উদ্বেগ উৎকণ্ঠা অবৈধ ইটভাটার উপরে অভিযান পরিচালনার বিষয়টি কি শুধুমাত্র লোক দেখানো!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

চাঁদা–বাণিজ্য, হুমকি ও কর্তৃপক্ষের নীরবতা

রংপুর শহরের সিটি কর্পোরেশন এলাকার ভিতরে ৯ অবৈধ ইটভাটা

আপডেট সময় ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫