সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পরের সাত মাস গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক দায়িত্ব চালিয়ে নেন। পরে গেল সেপ্টেম্বর মাসে নতুন করে বিসিবি হান্নানের জায়গায় হাসিবুল হোসেন শান্তকে নির্বাচকের দায়িত্ব দেয়।

নতুন করে শান্ত যুক্ত হওয়ায় নির্বাচক প্যানেলের সদস্য দাঁড়ায় ৩ জন। তবে সেটি বেশি দিন স্থায়ীত্ব লাভ করতে পারেনি। কেননা গত ২৭ সেপ্টেম্বরে নির্বাচকের পদ পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করে রাজ্জাক এখন এইচপি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

যে কারণে গেল দুই মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত মিলে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। ইতমধ্যে নতুন নির্বাচকের খোঁজে নেমে পড়েছে বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিয়োগ দিতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘যখনই নতুন কাউকে পেয়ে যাব তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫