সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

আসন্ন আইপিএলের আগেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তার পরই সিদ্ধান্ত নেন আইপিএল থেকে অবসর নেওয়ার। তবে অবসর না নিলে আইপিএলের নিলামে তার দল পাওয়ার সম্ভাবনা ছিল। এখনই অবসর নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন রাসেল।

আইপিএলে রাসেলের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। যা তার অবসরের অন্যতম কারণ। গত আসরে রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৭ রান। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে অবসরের ব্যাখ্যায় উসাইন বোল্ট ও এবি ডি ভিলিয়ার্সের উদাহরণও টেনেছেন তিনি।

রাসেল বলেন, ‘উসাইন বোল্ট, কিংবা এবি ডি ভিলিয়ার্সকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। যখন তারা সেরা ছন্দে থাকা অবস্থাতেই খেলা ছেড়ে দেন, তখন বহু ভক্তই প্রশ্ন করেছিলেন, ‘কেন?’ যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, তখন মনে হয়েছে এই মুহূর্তে এটিই আমার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না; আমি একটি কীর্তি বা স্বাক্ষর রেখে যেতে চাই।’

‘আমার বিশ্বাস, এমন অবস্থায় অবসর নেয়া উচিত যখন মানুষ ‘কেন?’ জিজ্ঞেস করে, এমন অবস্থায় নয় যখন তারা বলে, ‘ঠিক আছে, হ্যাঁ, আপনার তো তিন-চার বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’-যোগ করেন তিনি।

আইপিএল থেকে অবসর নিলেও আগামী আসরে রাসেল কাজ করবেন কলকাতার পাওয়ার কোচ হিসেবে। নিজের নতুন ভূমিকা নিয়ে রাসেল বলেন, ‘আমি যতটা পারি সেই ভূমিকা পালন করার চেষ্টা করব। এমনকি আমার জন্যও এটা (পাওয়ার কোচ) নতুন।’

‘আপনি যখন এত বছর ধরে ক্রিকেটের সঙ্গে থাকবেন তখন কোন কিছুই আসলে অসম্ভব নয়। আমাদের অভিষেক (নায়ার), ওয়াট্টো (শেন ওয়াটসন), টিম (সাউদি) এবং ডিজে ব্রাভো আছে। আমরা দ্রুতই এক সঙ্গে বসব এবং সবার ভূমিকা নিয়ে আলোচনা করব। আমি যেকোন বিভাগে সহায়তা করতে পেরে খুশি থাকব— সেটা জিম হোক, ফিটনেস হোক কিংবা অন্য কিছুতে।’-যোগ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল

আপডেট সময় ০৩:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫