ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

আত্রাইয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের FWV, FPI ও FWA–রা কর্মবিরতি পালন করছেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও নিয়োগবিধি কার্যকর না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

তারা আরও বলেন, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কার্যক্রম ও রিপোর্ট প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম তারা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা সমিতির সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মারুফ খাঁন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম, উজ্জ্বল দেবনাথ, নওগাঁ পরিবার পরিকল্পনার আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি সুরাইয়া সুলতানা (FWV), সহসভাপতি মাহবুবা খানম (FWV) এবং উপজেলার সকল এফডব্লিউএ ও এফপিআই সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিয়োগ বিধি বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।’ কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা সেবায় সাময়িক ভোগান্তির আশঙ্কা থাকলেও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা দৃঢ় অবস্থানে রয়েছেন।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

আত্রাইয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

আপডেট সময় ০৭:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫