ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বিশ্বরেকর্ড গড়লেন তামিম

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করলেন তানজিদ হাসান তামিম। তাতে বিরল এক নজির গড়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ তামিম।

সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ। অন‍্য দুই জন হলেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও রিশাদ।

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লের পরপরই পথ হারায় তারা। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এই লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বিশ্বরেকর্ড গড়লেন তামিম

আপডেট সময় ০৪:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫