সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

হামজা ইংল্যান্ডের পথে, সিলেটে সামিত

ফুটবলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা এই জয় উদযাপন করেছেন রাতভর। বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।

ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসেন। উইন্ডো শেষে দ্রুত ক্লাবে ফিরতে হয় তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে আবারও হামজাকে দেখতে আরও চার মাস অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও বাংলাদেশে কয়েকদিন কাটাবেন সামিত সোম। কানাডার লিগে বিরতি রয়েছে কয়েকদিন। এজন্য তিনি পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে সিলেটে রওনা হয়েছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) বাবার সঙ্গে ঢাকা ত্যাগের সূচি রয়েছে।

স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন। তারাও যোগ দিচ্ছেন স্ব স্ব ক্লাবে। এখনই বিশ্রামের সুযোগ নেই। কারণ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

হামজা ইংল্যান্ডের পথে, সিলেটে সামিত

আপডেট সময় ১২:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫