ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান

স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদের দুই সঞ্চয়পত্র ফ্রিজ

স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানের দুইটি সঞ্চয়পত্র ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্চয়পত্রগুলোতে মোট ৪০ লাখ টাকা আছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক নাফিজুর রহমান।
আবেদনে আরও বলা হয়, মো. মাকসুদুর রহমান এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেড উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানীর নামে থাকা এফডিআর জামানত রেখে ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার টাকা স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের অনুকূলে ঋণ নেন। পরে সেই অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে উত্তোলন করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ অবস্থায় সঞ্চয়পত্র হিসাব দুটি ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে অভিযুক্ত টাকা উত্তোলন করতে পারেন। তাই মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এজাহারনামীয় ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা সঞ্চয়পত্র হিসাব দুটি ফ্রিজ করা প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল

স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদের দুই সঞ্চয়পত্র ফ্রিজ

আপডেট সময় ০৫:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫