ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে পেটালেন দেবর দুই জেলার সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১ কোটি ৫ লাখ টাকার পণ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, রাতে কবর খুঁড়লেন মেয়ে-বোন সংস্কার বাস্তবায়নে বিএনপির সদিচ্ছা নেই: আখতার হোসেন রংপুরে প্রধানমন্ত্রীর সফরের আগে সড়ক মেরামত, সাত দিনেই বেহাল দশা বিদেশের কারাগারে ১৫ হাজারের বেশি বাংলাদেশি, মিলছে না পর্যাপ্ত সরকারি সহযোগিতা আওয়ামী লীগর সাবেক মন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাকরি পাওয়া মাসুম বিল্লাহ এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোপালগঞ্জে গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে শোকজ

‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৯০ বার পড়া হয়েছে

কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কীভাবে নাচলেন তিনি?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা। তিনি বলেন, ‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিইনা। যারা ট্রল করার, তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’

যারা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে মালাইকা বলেন, ‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’

মালাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি। পাশে নাচছেন মালাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫