ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মুহিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোটি টাকার সিএনজি ব্যবসার অভিযোগ তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে জোর: চিফ হুইপ হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শাকিলের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে গোলয়া পাগল নাথের ১৬৪তম মেলা ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের মিলনমেলা বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে পেটালেন দেবর দুই জেলার সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১ কোটি ৫ লাখ টাকার পণ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে আনুমানিক ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন)।

খবর পাওয়ামাত্র দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করে বিজিবি। এ সময় ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

দুর্গম ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল পরিবেশ—কোনো বাধাই দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব পালনে প্রতিবন্ধক নয়। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সীমান্ত সুরক্ষায় আপসহীন এবং দেশের নিরাপত্তায় সদা সতর্ক রয়েছে ৫২ বিজিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মুহিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোটি টাকার সিএনজি ব্যবসার অভিযোগ

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬