সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

সিলেট টেস্টে স্বাগতিক ব্যাটারদের দাপট চলছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রান টপকে ইতোমধ্যে ৫৭৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ রান।

ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া আরেক ওপেনার সাদমান ১০৪ বলে ৮০ রান করেছেন।

এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও আশিতে আটকা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮২ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরির হাসি হেসেছেন। ১১৪ বলে বরাবর শতরান করে ফিরেছেন তিনিও।

প্রথম চার ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর পাঁচে নামা মুশফিকের ব্যক্তিগত ২৩ রানের মাথায় বিদায়ে ছন্দপতন হয়। এরপর লিটন যদিও ফিফটি পেয়েছেন। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

আপডেট সময় ০২:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫