সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।

অন্যদিকে, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদেরর এবারের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। কবে এবং কখন এই ম্যাচগুলো দেখা যাবে এক নজরে দেখে নেয়া যাক।

আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।

একটি ম্যাচ খেলার জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। তাদের প্রতিপক্ষ হিসেবেও মরক্কো, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা ভেস্তে গেছে।

এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপে সফর করবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিল শহরে। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

আপডেট সময় ১২:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫