সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

শেষ বিশ্বকাপের ঘোষণা দিলেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো একপ্রকার ঘোষণা দিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপই বিশ্ব মঞ্চে তার শেষ অংশগ্রহণ হতে যাচ্ছে।
৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০ টিরও বেশি গোল করেছেন। অবসর প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘হয়তো আর এক থেকে দুই বছর।’

রিয়াদে পর্যটন সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। ওই সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।’

২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে লোভনীয় প্রস্তাবে ইউরোপ ছেড়ে নতুন অধ্যায় শুরু হয়েছিল রোনালদোর। গত সপ্তাহেই দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার সঙ্গে যোগ করে বলেছেন, ‘সত্যি বলতে কি আমি দ্রুত বলেছি ঠিকই, সেটা হতে পারে এক থেকে দুই বছর। এখনো আমি খেলার মধ্যে আছি।’

পর্তুগালকে ইউরো জেতালেও এখনো দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা অধরা সিআরসেভেনের। আগামী বছর ষষ্ঠবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন পর্তুগিজ তারকা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এখনো কোয়ালিফাই করেনি পর্তুগাল। আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে তাদের।

২০২২ সালে দ্বিতীয়বারের মত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পরের বছর রোনালদো সৌদি পেশাদার ক্লাবে নাম লেখান। রোনালদোর পথ ধরে পরবর্তীতে অনেক তারকা খেলোয়াড়ই ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেষ বিশ্বকাপের ঘোষণা দিলেন রোনালদো

আপডেট সময় ১২:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫