সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে গতকাল (মঙ্গলবার) থেকে। পাশাপাশি এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। কয়েকদিন আগে আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। এবার ‘এ’ দল যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপে।

১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের আসরও ৮ দল নিয়ে মাঠে গড়াবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টারস।

সেই টুর্নামেন্ট খেলতে আজ (বুধবার) সকালে ঢাকা ছেড়েছে ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার। তারা হচ্ছেন– ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ধারণা করা হচ্ছে আগামীকাল তারা কাতারের উদ্দেশে রওনা করতে পারেন।

টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে পাকিস্তান-ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও, আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দলই খেলবে। কাতারে ৮ দলের এই প্রতিযোগিতা চলবে ১৪–২৩ নভেম্বর। ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ২১ নভেম্বর দুই সেমিফাইনাল ও ২৩ নভেম্বর হবে ফাইনাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

আপডেট সময় ১১:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫