ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বিএনপির ইফতার মাহফিলে হামলার মামলায় সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক অধ্যক্ষসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া (৬০) ও নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার সাতঘড়ি গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে পেয়ারুল ইসলাম (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ এপ্রিল বিএনপির আয়োজনে সন্ধ্যার দিকে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ইফতার মাহফিল চলছিল। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কয়েকজন বিএনপির কর্মী আহত হয়, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিল্পব হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজকে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বিএনপির ইফতার মাহফিলে হামলার মামলায় সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫