সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা ১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে।

চিঠিতে বলা হয়, ৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে।

বর্তমানে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে কমে দাঁড়াল ৫ হাজার ১০০-তে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজসহ ১৪টি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর তিনটি মেডিকেলে ৭৫ আসন বাড়ানো হয়েছে।

চিঠি অনুযায়ী, দেশের প্রথম সারির পুরোনো আটটি মেডিকেল কলেজ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শেরেবাংলা, স্যার সলিমুল্লাহ (ঢাকা) এবং রংপুর মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। আগে এসব প্রতিষ্ঠানে ২৫০টি আসন ছিল, এখন তা দাঁড়িয়েছে ২২৫।

এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৫টি কমিয়ে ২৩০ থেকে ২২৫টি আসন করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০টি এবং নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিক্যাল কলেজ থেকে ২৫টি করে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজে আসন বেড়েছে। এর মধ্যে শহীদ তাজউদ্দীন ও টাঙ্গাইল মেডিকেলে ২৫টি করে বাড়িয়ে আসন হয়েছে ১২৫টি, আর পটুয়াখালী মেডিকেলে ২৫টি বাড়িয়ে ১০০টি করা হয়েছে।

অন্যান্য মেডিকেল কলেজের আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে ২০০ করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে। ১০০ করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে। এ ছাড়া গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেলে ১২৫টি করে, এবং সুনামগঞ্জ মেডিকেলে ৭৫টি আসন রয়েছে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল

আপডেট সময় ০৮:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫