ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

টানা ৩ বছর লোকসানে পাওয়ার গ্রিড, বিনিয়োগকারীরা ফের লভ্যাংশ বঞ্চিত

বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ২১০ কোটি টাকার বেশি লোকসান করেছে। এ নিয়ে টানা ৩ বছর ধরে লোকসানে রয়েছে কোম্পানিটি। লোকসানের কারণে আগের বছরের ধারাবহিকতায় বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত (নে ডিভিডেন্ড) করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

তবে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির বড় মুনাফা হয়েছে। এই মুনাফাকে কেন্দ্র করে লভ্যাংশ ঘোষণা পরবর্তী ‘মুক্ত সার্কিট ব্রেকার লিমিট’ সুবিধাকে কাজে লাগিয়ে কোম্পানির শেয়ারদর লেনদেন শুরুর প্রথম অর্ধ ঘণ্টায় ১৭ শতাংশ বেড়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি আলোচিত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়। একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাওয়ার গ্রিডের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২১০ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৪৫৭ কোটি ৪৭ লাখ টাকা। তারও আগের অর্থবছরে নিট লোকসান হয়েছিল ৬২৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে আগের দুই অর্থবছরের চেয়ে কোম্পানির লোকসানের পরিমাণ কমেছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে কোম্পানির নিট লোকসান হয়েছিল ২৫৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে দীর্ঘ বছরের লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে বড় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, প্রধানত দুটি কারণে তাদের মুনাফায় বড় উল্লোফন হয়েছে। এর একটি হলো আলোচিত ৩ মাসে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বাবদ আয় উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি হওয়া এবং অপরটি বড় অংকের ব্যয় কমানো। আলোচিত ৩ মাসে কোম্পানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৯৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়েছে। আর ব্যয় কমেছে ৫২২ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে প্রচলিত নিয়ম অনুযায়ী, আজ লভ্যাংশ ঘোষণা পরবর্তী প্রথম কার্যদিবসে কোম্পানির শেয়ারদর ওঠা-নামার ক্ষেত্রে সার্টিক ব্রেকার উম্মুক্ত থাকছে। অর্থাৎ আজ একদিনে কোম্পানির শেয়ারদর যত ইচ্ছে বাড়তে বা কমতে পারবে। প্রথম প্রান্তিকের ওই বড় মুনাফাকে কেন্দ্র করে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে কোম্পানির শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ১৭ শতাংশ বেড়ে ৩৩ টাকায় লেনদেন হতে দেখা গেছে। গতকাল লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর ছিল ২৮ টাকা ২০ পয়সা।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরের এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৪ জানুয়ারি সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। কোম্পানির রাজধানীর আফতাবনগরে অবস্থিত পাওয়ার গ্রিড ভবনের পাওয়ার গ্রিড অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়াল অংশগ্রহণের সুবিধা রাখা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি।

২০২৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৯১৩ কোটি ৮১ লাখ টাকা। দীর্ঘ বছরের লোকসানে কোম্পানির রিজার্ভে ৪৬৭ কোটি ৭৬ লাখ টাকা ঘাটতি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

টানা ৩ বছর লোকসানে পাওয়ার গ্রিড, বিনিয়োগকারীরা ফের লভ্যাংশ বঞ্চিত

আপডেট সময় ১২:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫