সংবাদ শিরোনাম ::
আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার “ড্রাই আনারস” এর চমক! কৃষি শিল্পে নতুন বিপ্লব ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা ৪ জেলায় সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক দায়িত্বে ফিরলেন আলোয়া খাতুন হীরা কোটালীপাড়ার নবম শ্রেণীর স্কুল ছাত্রীর আত্মহত্যা  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নবীগঞ্জে নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার অর্থদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬০ হাজার অর্থদণ্ড করেছে প্রশাসন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযান চলাকালে উপজেলার কূর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকার নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহার করা হচ্ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১, ৫০, ৫১ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশনে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন। নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার “ড্রাই আনারস” এর চমক! কৃষি শিল্পে নতুন বিপ্লব

নবীগঞ্জে নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার অর্থদণ্ড

আপডেট সময় ০৬:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫