ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা আইইউবিতে মঞ্চস্থ হলো ইবসেনের কালজয়ী নাটকের আধুনিক রূপ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স স্থানীয় সরকারে আদিলুর, তথ্যে রিজওয়ানা, ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ নজরুল ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নিয়ম ভাঙলেই এক্রিডিটেশন বাতিল, হুঁশিয়ারি বিসিবির ৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি শিশু সাজিদের, হাল ছাড়ছে না ফায়ার সার্ভিস দাফনের সময় কবরে পড়ে যায় মোবাইল, এক রাত পর মাটি সরিয়ে উদ্ধার তারাগঞ্জে গোপন নিয়োগ ও সাংবাদিক হেনস্তার অভিযোগে মানববন্ধন মেসির সঙ্গে নিজ থেকেই দেখা করবেন শাহরুখ

ভারতের ঘূর্ণিজাদুতে কুপোকাত অস্ট্রেলিয়া

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৬৭ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে তাদের জন্য এই রান পার করা দুঃসাধ্য হয়ে উঠল। অক্ষর প্যাটেল ও শিবম দুবে টপ অর্ডার ভাঙলেন, তারপর ওয়াশিংটন সুন্দর জাদুকরী বোলিংয়ে অজিদের ধসিয়ে ৪৯ রানের জয় এনে দিলেন।

বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে ভারত ২-১ এ সিরিজে এগিয়ে গেল।
১৬৮ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বেশ ভালো। নবম ওভারে ১ উইকেটে তারা ৬৭ রান করে শক্ত অবস্থানে ছিল। তবে
দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষরের স্পিনে ১০৩ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৪ বলে যখন ৫৪ রান দরকার তাদের, তখন ১৭তম ওভারে বোলিংয়ে আসেন ওয়াশিংটন। চতুর্থ বলে মার্কাস স্টয়নিসকে (১৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। পরের বলে জাভিয়ের বার্টলেটকে ফিরতি ক্যাচে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করে ওয়াশিংটন। তার হাতেই পড়েছে অস্ট্রেলিয়ার শেষ উইকেট। ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

দুই ওপেনার মিচেল মার্শ (৩০) ও ম্যাথু শর্ট (২৫) ছাড়া আর কেউ থিতু হতে পারেননি ক্রিজে।
চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর এবং তার আগে ১১ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন তিনি। দুবে ২ ওভারে ২০ রান খরচায় নেন ২ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে ভারত তাদের ওপেনিং জুটিতে ভালো শুরু করে। সপ্তম ওভারে ৫৬ রানে বিচ্ছিন্ন হয় অভিষেক শর্মা ও শুবমান গিলের জুটি। গিল চার রানের জন্য ফিফটি পাননি। এছাড়া সর্বোচ্চ ২৮ রান করেন অভিষেক। শেষ দিকে অক্ষরের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। এলিস ও জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন। ৪৫ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন জাম্পা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

ভারতের ঘূর্ণিজাদুতে কুপোকাত অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫