ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এবারের ‘ইত্যাদি’ ফেনীতে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসসমৃদ্ধ জেলা ফেনীতে। মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয়।

ইত্যাদির ধারণ উপলক্ষে ফেনীতে ছিল উৎসবের আমেজ। জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার সহযোগিতায় ধারণ কার্য চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

আরও নানান আয়োজনের পাশাপাশি থাকছে ফেনীর প্রচারবিমুখ সমাজকর্মী মঞ্জিলা আক্তারের ওপর প্রতিবেদন। যিনি অসহায় মানুষকে সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন মানবিক ও সামাজিক সংগঠন ‘সহায়’। বিদেশি প্রতিবেদন পর্বে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রচেস্টার শহরে অবস্থিত মেয়ো ক্লিনিক নিয়ে একটি প্রতিবেদন।

দর্শকপর্বে নির্বাচিতরা আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী, ফেনীর কন্যা শমী কায়সার। এ ছাড়া যথারীতি ছিল সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নানি-নাতি পর্ব, নিয়মিত পর্বসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

এবারের ‘ইত্যাদি’ ফেনীতে

আপডেট সময় ০৪:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২