ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর

২০২৫ সালের এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মূল সনদপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত তারিখে বোর্ডের সনদ শাখা থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সনদ বিতরণ করা হবে। সনদ দেওয়া হবে বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখা থেকে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগর, ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী, ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার সনদ বিতরণ করা হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিজে বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে তিনটি নমুনা সই সত্যায়িত করে একটি প্রাধিকারপত্র ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক। এ ছাড়া আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড ও স্কুল কোড উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

২০২৫ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর

আপডেট সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫