ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রমজান-ঈদ বিবেচনায় ভোজ্য তেলে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ছে

রমজান ও ঈদকে সামনে রেখে দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। তেলের বাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হয়েছে। এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত-অপরিশোধিত পামতেলের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনা করে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্যে স্থিতিশীলতা আনতে গত ৪ অক্টোবরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিশোধিত সয়াবিন ও পামতেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমূদয় মূল্য সংযোজন কর ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়।

পরে একই মেয়াদে গত ১৬ মার্চ অপর এক আদেশে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পামতেলের আমদানি পর্যায়ে আরোপনীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। এ অবস্থায় রমজান ও ঈদুল ফিতরে ভোজ্য তেলের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের  ৩০ জুন পুনরায় বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রমজান-ঈদ বিবেচনায় ভোজ্য তেলে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ছে

আপডেট সময় ০৩:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২