ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

উচ্চশিক্ষায় মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি সই

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিল অংশীদারিত্ব চুক্তি করেছে। সম্প্রতি যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এই চুক্তি সই করা হয়।

এতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান নিজ নিজ সংস্থার পক্ষ থেকে সই করেন।
শনিবার (১ নভেম্বর) ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই অংশীদারিত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, অ্যাকাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশের সরকারের উচ্চশিক্ষা খাতের বৈশ্বিক মানের সঙ্গে সংযোগ বাড়াতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য বারোনেস ওয়েন্ডি আলেকজান্দার এবং ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ব্রিটিশ কাউন্সিলের সাথে এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমরা বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের এডভান্স হায়ার এডুকেশনের সাথে মিলে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ সাধন এবং প্রাতিষ্ঠানিক মান বাড়ানোর জন্য বিনিয়োগ করছি। যা একটি বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ইউজিসির সাথে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের উন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই চুক্তি সেই প্রতিশ্রুতিকে দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর শিক্ষা প্রধান তৌফিক হাসান এবং হিটের উপ-প্রকল্প পরিচালক মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

উচ্চশিক্ষায় মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি সই

আপডেট সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫