সংবাদ শিরোনাম ::
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

পাকিস্তান ম্যাচে ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে রাজ করেছেন স্পিনাররা। যত দিন গড়িয়েছে ততই তাদের ঘূর্ণিতে ব্যাটাররা দিশেহারা হয়েছেন। যেখানে শেষ হাসি হেসেছে স্বাগতিক পাকিস্তান। দুই দল এবার নেমেছে রাওয়ালপিন্ডিতে। যেখানে সাধারণত স্পোর্টিং পিচ হয়ে থাকে। কিন্তু এখানেও শুরুতেই স্পিনারদের দাপট দেখা গেছে। প্রোটিয়া স্পিনার হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগার গড়লেন কেশভ মহারাজ।

যদিও তিন ব্যাটারের ফিফটিতে স্কোরবোর্ডে যথেষ্ট রান জমা করেছে শান মাসুদের দল। গতকাল (সোমবার) দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকরা ৫ উইকেটে ২৫৯ রান তোলে। আজ ৭৪ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের পক্ষে একাই ৪২.৪ ওভার বল করেছেন কেশভ। ১০২ রানের বিনিময়ে তিনি ৭ উইকেট শিকার করেছেন। যা পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার।

এর মধ্য দিয়ে কেশভ ভেঙেছেন ২২ বছরের পুরোনো এক রেকর্ড। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামসের ১২৮/৭ ছিল সেরা বোলিং ফিগার। সেই ম্যাচটি হয়েছিল লাহোরে। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টেস্ট এবং পাকিস্তানের ভেন্যু দুই বিচারেই দুই দশকের পুরোনো রেকর্ড নতুন করে লিখলেন কেশভ। তবে পেসার-স্পিনার মিলিয়ে সেরা বোলিং ফিগারের পরিসংখ্যান দেখলে তার ওপরে আছেন কাইল অ্যাবট। ২০১৩ সালে তিনি পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৯ রানে ৭ উইকেট শিকার করেছেন।

এ নিয়ে টেস্টে ১২তম ফাইফার নিয়েছেন কেশভ মহারাজ। তিনি ছাড়াও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সিমন হারমার ২ এবং কাগিসো রাবাদা ১ উইকেট শিকার করেছেন। বিপরীতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেছেন অধিনায়ক শান মাসুদ। ১৭৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২টি চার ও ৩ ছক্কায়। এ ছাড়া সৌদ শাকিল ৬৬, আব্দুল্লাহ শফিক ৫৭ ও সালমান আলি আগা ৪৫ রান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ম্যাচে ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

আপডেট সময় ০৩:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫