সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বড়দিনে কেমন হবে আপনার সাজ?

বড়দিনের উৎসব চলেই এলো। বছর শেষের এই উৎসবের জন্য অনেকেই ছিলেন অধীর আগ্রহে। রোববার বড়দিন। দিনটিকে ঘিরে অনেকেই পরিকল্পনা করে ফেলেছেন। এ দিন পার্টি আর আনন্দ-উল্লাসে মেতে উঠবেন সবাই।

এমন উৎসবের দিনে জমিয়ে সাজগোজ করবেন না তা কি হয়? তীব্র শীত না থাকলেও শীত তো আছেই। তাই গরম পোশাক পরতেই হবে। লম্বা ঝুলের কার্ডিগান, জিনসে্‌র জ্যাকেট, কেতাদুরস্ত সোয়েটার— যাই পরুন না কেন, সঙ্গে সাজটা মানানসই হতেই হবে।

বড়দিনের পার্টিতে যাওয়ার আগে কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে?

১) সাজের পর আপনাকে কেমন দেখাচ্ছে তা অনেকটা নির্ভর করে চোখের সাজের ওপর। তাই চোখকে সাজিয়ে তুলতে হবে সযত্নে। চোখ বড় দেখাতে নিচে নয়, চোখের উপরের দিকে লাগান আইশ্যাডো। লিপস্টিক হালকা লাগালেও আইশ্যাডোর ক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় কোনো রঙ। তাহলে চোখ উজ্জ্বল দেখাবে। চোখের উপর আইশ্যাডো লাগানোর পর যদি মন একটু খুঁতখুঁত করে কিংবা চোখের উপরের অংশ চকচকে করে তুলতে চাইলে আইশ্যাডো লাগানোর পর বাম বা ভেসলিন লাগিয়ে নিতে পারেন।

২) মেকআপ করে ত্বকে চকচকে ভাব আনতে সাজের পর ডাস্ট হাইলাইটারের পরিবর্তে ক্রিম জাতীয় হাইলাইটার ব্যবহার করতে পারেন। নাকের নিচে, চোখের পাশে, কপালের মতো জায়গাগুলোতে হাইলাইটার ব্যবহার করলে আলো পড়লে ত্বক চকচক করে ওঠে। তবে ফাউন্ডেশন লাগানোর আগে ত্বকে ট্রান্সলুসেট পাউডার লাগিয়ে নিতে পারেন।

৩) শুধু তো চোখ সাজালেই হবে না, সযত্নে সাজিয়ে তুলতে হবে ভ্রুও। প্রথমে একটি পেন্সিল দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর একটি ব্রাশ দিয়ে সেটা সমানভাবে ছড়িয়ে দিন। তারপর ভ্রুতে কোনো জেল লাগিয়ে নজর কাড়তে পারেন।

৪) বড়দিনের সন্ধ্যায় ঠোঁট রাঙাতে বেছে নিতে পারেন হালকা গোলাপি ঘেঁষা ন্যুড রঙ। তবে এ ধরনের লিপস্টিকের সঙ্গে কিন্তু সাজ মানানসই হতে হবে। খুব বেশি চড়া নয় অথচ ঝলমলে হতে হবে সাজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বড়দিনে কেমন হবে আপনার সাজ?

আপডেট সময় ১২:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২