ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল

  • ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

‘ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে আলোচনা রয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর থেকে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের আগে চেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তারা নিয়মিত হলের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। টিএসসি, হাকিম চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত চায়ের আড্ডা দিচ্ছেন, সংগঠিত হচ্ছেন। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তারা কাজ করছেন বলে ছাত্রদলের এই নেতাকর্মীরা জানান।

ছাত্রদলের এই মিছিলে তারা আরও যেসব স্লোগান দেন। সেগুলো হলো, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ; তারুণ্যের প্রথম ভোট ভোট বাংলাদেশের জন্যে হোক; শোনো ভাই শোনো বোন ফেব্রুয়ারিতে নির্বাচন; জেন জির প্রথম ভোট বাংলাদেশের জন্য হোক; তারুণ্যের প্রথম ভোট বাংলাদেশের জন্য হোক।

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল
মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সুফিয়া কামাল হল ছাত্রদল আহ্বায়ক তাওহীদা সুলতানা, ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক অবন্তী খান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, জহুরুল হক হলের আহ্বায়ক হাবিবুর রহমান আসিফসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল

আপডেট সময় ০৬:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫