ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

রংপুর ক্যাডেট কলেজের ৪৬ জনই পেয়েছে জিপিএ-৫

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও ভালো ফলাফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবার জেলায় পাসের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ২৬ জন পরীক্ষার্থী।

এর মধ্যে শতভাগ পাসের তালিকায় রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ ও মানবিকের ২ জন শিক্ষার্থী রয়েছে।

এছাড়াও কারমাইকেল কলেজ থেকে এবার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৮৮ জন।

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৪৮১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

এদিকে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এমন ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।

প্রসঙ্গত, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।

এবার মোট ৬৬৬টি কলেজের মধ্যে পাসে শূন্য (শতভাগ অকৃতকার্য) কলেজের সংখ্যা ২৩টি। যা গত বার ছিল ২০টি। অর্থ্যাৎ এবার ২৩টি কলেজে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ

রংপুর ক্যাডেট কলেজের ৪৬ জনই পেয়েছে জিপিএ-৫

আপডেট সময় ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫