ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

সিলেটে রেললাইনে শুয়ে ‘ডাবল রেলপথ’ করার দাবি

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

সিলেটে রেললাইনে শুয়ে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল করা ও রেলের মান উন্নয়নের দাবি জানিয়েছে জেলার তিনটি সংগঠনের কর্মীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা রেল গেইটে এই ব্যতিক্রম কর্মসূচি পালন করেন তারা।

তিনিটি সংগঠন হলো- সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে যুব সংগঠক ও আয়োজক সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সিলেটের নাগরিকরা বিভিন্নভাবে উন্নয়ন বঞ্চিত। অথচ দেশের মধ্যে অধিকাংশ রেমিট্যান্স যোদ্ধা সিলেট বিভাগের বাসিন্দা।

তিনি বলেন, সিলেটে মানসম্পন্ন রেলপথ নেই। মহাসড়ক বেহাল ও আকাশপথে অতিরিক্ত ভাড়া। যার ফলে সিলেটবাসী সিলেট-ঢাকা যাতায়াতে চরম ভোগান্তিতে রয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের কাজের জন্য ৬ থেকে ৭ ঘণ্টার রাস্তা যানজটের কারণে ১২ থেকে ১৫ ঘণ্টা লেগে যায়। এই কারণে মহাসড়কের চেয়ে সিলেট-ঢাকা রুটে রেলপথ ও বিমান পথ বেশি ব্যবহার করা হচ্ছে। বিমান পথের ভাড়া অতিরিক্ত হওয়ায় সাধারণ জনগণ রেলপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কর্মকর্তাদের হয়রানি, তৃতীয় লিঙ্গের চাঁদাবাজি, টিকেট কালোবাজারি, ভিক্ষাবৃত্তি, অতিরিক্ত ভাসমান ব্যবসায়ী ও বগিতে মাত্রাতিরিক্ত যাত্রী উঠানামা বেড়ে গেছে।

এহছানুল হক তাহের বলেন, সিলেট-ঢাকা রুটে আন্তঃনগর চারটি ট্রেন রয়েছে। এরমধ্য থেকে একটি ট্রেনকে সিলেট-ঢাকা রুটে বিরতীহীনভাবে চলাচলের ব্যবস্থা করতে হবে। ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে তিনটি সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

সিলেটে রেললাইনে শুয়ে ‘ডাবল রেলপথ’ করার দাবি

আপডেট সময় ০৪:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫