ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য
তদন্ত শুরু দুদকের

বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বেসিক ব্যাংকে এক হাজার ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতি এবং বেতন-ভাতার নামে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

অনুসন্ধানের অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র চেয়ে বেসিক ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুদক। গত ২৬ জুলাই কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া-২) মাহমুদুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা প্রয়োজন। অভিযোগ-সংশ্লিষ্ট এক হাজার ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, নিয়োগ বা পদোন্নতির তারিখ এবং কর্মস্থলের তথ্য দিতে বলা হয়েছে। এ ছাড়া নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র, প্রার্থী তালিকা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং মেধাতালিকাও চাওয়া হয়েছে।

নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, মানবসম্পদ বিভাগ, নিয়োগ কমিটি ও পদোন্নতি কমিটি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সভার কার্যবিবরণীও চেয়েছে দুদক। একই সঙ্গে এসব সিদ্ধান্তের অনুমোদন ও সুপারিশ-সংক্রান্ত নথি দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রস্তুত করা নোটশিট, প্রস্তাবনা, মতামত, অনুমোদনপত্র এবং দায়িত্বের যোগাযোগপত্রের অনুলিপিও চাওয়া হয়েছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় অথবা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন বা অনাপত্তি থাকলে তার অনুলিপি দিতে বলা হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে ব্যাংকের অভ্যন্তরীণ বা বহিরাগত কোনো নিরীক্ষা, তদন্ত, পরিদর্শন কিংবা অনুসন্ধান প্রতিবেদন থাকলে সেগুলোর অনুলিপিও চেয়েছে দুদক।

অভিযোগ-সংশ্লিষ্ট নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত কর্মকর্তাদের নাম, পদবি, দায়িত্বকাল এবং দায়িত্বের ধরন-সংক্রান্ত তথ্য চেয়েছে দুদক। এ ছাড়া এসব বিষয়ে ব্যাংক কর্তৃক গৃহীত কোনো প্রশাসনিক, বিভাগীয় বা আইনগত ব্যবস্থা থাকলে তার পূর্ণাঙ্গ তথ্য ও সংশ্লিষ্ট নথি দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সময়কালে কার্যকর নিয়োগ নীতিমালা, জনবল কাঠামো, চাকরি বিধিমালা ও পদোন্নতি নীতিমালা এবং এসবের সংশ্লিষ্ট সব সংশোধনী বা পরিপত্রের অনুলিপিও চাওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে প্রয়োজনীয় অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য, দলিল বা রেকর্ডপত্র থাকলে সেগুলোও সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে উল্লিখিত রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি আজ ৯ আগস্টের মধ্যে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসিক ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বেসিক ব্যাংকে অনিয়মের মাধ্যমে নিয়োগকৃত বলে অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা খান ইকবাল হাসান বর্তমানে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংকে এবং হাসান তানভীর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী ব্যাংকে কর্মরত রয়েছেন।

হাসান তানভীরের বিরুদ্ধে বেসিক ব্যাংকের পর রূপালী ব্যাংককেও ধ্বংসের পথে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে আইটি খাতে অনিয়ম এবং ২০২৪ সালে টাকার বিনিময়ে অযোগ্যদের পদোন্নতি দেওয়ার অভিযোগে রূপালী ব্যাংকের যোগ্য কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে কর্মকর্তাদের কর্মস্পৃহা কমে যায় বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর থেকে রূপালী ব্যাংকও বেসিক ব্যাংকের মতো একই পথে হাঁটছে বলে অভিযোগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

তদন্ত শুরু দুদকের

বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬