ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জোরবাড়ীয়া ১৬ লাখ ৩১ হাজার টাকার এলজিইডি-আইপিসিপি প্রকল্পের আওতায় উপজেলার জোরবাড়ীয়া ডি-কাচারি পুকুর পুনঃখনন ও ঘাট নির্মাণ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই পুকুরের উত্তর পাশের কিছু অংশের মাটি ধসে পড়েছে। নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী পুকুরের কাজ সম্পন্ন হয়নি।

স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, ‘কাজটি সঠিক হয়নি। নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় পরে আবার সেগুলো মেরামত করেছে।’
সৈয়দ মামুনুর রশীদ নয়ন বলেন, ‘আমার নিজের অর্থায়নে এ পুকুর থেকে এবার দেড় লাখ টাকার মাটি খনন করিয়েছি। তারা পুকুরের তলা থেকে একটু মাটিও খনন করেনি, পুকুরের পাশ থেকে সামান্য মাটি কেটেছে।’

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘মাটি ভেকু দিয়ে চারদিকে দিয়েছে। বর্তমানে কিছু স্থানে মাটি ভেঙে নিচের দিকে চলে গেছে।’
উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ‘এলজিইডি-আইপিসিপি প্রকল্পের ঘাট ও দুই পাশে বসার সিটের জন্য ৮ লাখ টাকা, মাটি কাটার জন্য ৫ লাখ টাকা এবং গাছ লাগানো ও পাড়ে ঘাস লাগানোর জন্য ২ লাখ টাকা বরাদ্দ ছিল। বর্তমানে কাজ চলমান রয়েছে। বর্ষার কারণে যেসব জায়গায় সমস্যা হয়েছে, সমস্যাগুলো দ্রুতই সমাধান করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬